হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানে, ২ মেজরসহ ৬ সেনা নিহত

পুণ্যভুমি ডেস্ক

সেপ্টেম্বর / ২৬ / ২০২২

হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানে, ২ মেজরসহ ৬ সেনা নিহত
ad-spce

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাও ছিলেন।

সোমবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাতে জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও রয়েছেন।

তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে এলাকায় সাম্প্রতিক বন্যার কবলে পড়েনি।

এর আগে গত আগস্টেও পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি এক দিন নিখোঁজ ছিল। পরে বিধ্বস্ত অবস্থায় মুসা গথ অঞ্চলে সেটি পাওয়া গিয়েছিল। পরে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে এটি বিধ্বস্ত হয়েছে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce