এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সংসদে অর্থমন্ত্রী

পুণ্যভূমি ডেক্স

এপ্রিল / ২১ / ২০২৬

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সংসদে অর্থমন্ত্রী
ad-spce

এস আলম গ্রুপের বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রুপটির দেশে থাকা ৪ হাজার ২৬৪ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। পাশাপাশি গ্রুপটির ২ হাজার ৬৮০টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ১৭১টি কোম্পানির বিপুল পরিমাণ শেয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এ তথ্য জানান। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।


অর্থমন্ত্রী জানান, তদন্তকারী দলের তথ্যানুযায়ী দেশে এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকা মূল্যের জমি, ফ্ল্যাট ও বাড়িসহ বিভিন্ন স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে গ্রুপটির নিয়ন্ত্রণাধীন ২ হাজার ৬৮০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যেখানে জমা আছে প্রায় ৬ হাজার ৬৯২ কোটি ৩৪ লাখ টাকা। পাশাপাশি গ্রুপটির ১৭১টি কোম্পানির নামে থাকা ২৪ হাজার ৮১০ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের শেয়ারও ফ্রিজ করা হয়েছে।


বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুর— এই চারটি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ইতোমধ্যে বিদেশে থাকা গ্রুপের ১টি বাড়ি, ৬২টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৩ হাজার ২২২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১৪টি কোম্পানি ও ৬টি ট্রাস্ট ফান্ডের সম্পদ জব্দের বিষয়ে দেশের আদালতের রায় পাওয়া গিয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান।


আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনে ‘স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন’ গঠন করা হয়েছে। বর্তমানে স্বনামধন্য বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাচার হওয়া সম্পদের অনুসন্ধান চালানো হচ্ছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সংসদে অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৭৪, শান্তিপূর্ণ প্রথম দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মে মাস থেকে চালু হচ্ছে সিলেটের শাহজালাল সার কারখানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে লড়ছেন সিলেটের ৩ জন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লিভার ফাউন্ডেশন সিলেটে আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সংবর্ধিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাকিস্তানে আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে: ডোনাল্ড ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce