দৈনিক পুণ্যভূমির পক্ষে সিলেটে সদ্য দায়িত্বপ্রাপ্ত এসপি আব্দুল্লাহ আল-মামুনের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ০৭ / ২০২২

এসপি আব্দুল্লাহ আল-মামুন
ad-spce

সিলেট জেলার পুলিশ সুপার(এসপি) পদে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) দৈনিক পুণ্যভূমির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও তাঁর সাথে মতবিনিময় করা হয়।দৈনিক পুণ্যভূমি'র পক্ষে উপস্থিত ছিলেন প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী,সম্পাদক আবু তালেব মুরাদ এবং স্টাফ রিপোর্টার আবীর মোঃ মুমিত।সেই সময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সিলেটের নবাগত পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

 এসপি আব্দুল্লাহ আল মামুন সকল সহকর্মী ও সিলেটবাসী এবং পুণ্যভূমি সহ সকল মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য গত ৩১ আগস্ট সিলেট জেলা পুলিশের এসপি হিসাবে যোগদান করেছেন তিনি।

সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এর আগে চট্টগ্রাম রেঞ্জের ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ তম বিসিএস এর এ কর্মকর্তা ফেনী জেলায় প্রবাসী বান্ধব পুলিশ সুপার হিসেবে অধিক পরিচিত লাভ করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় মৌলিক প্রশিক্ষণের সময় সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ‘বেস্ট ম্যান কাপ’ অর্জন করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত করে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এ্যাসিসটেন্ট কমিশনার হিসেবে ডিএমপিতে কাজ করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশে থাকাকালে বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুমিল্লার মুরাদনগর সার্কেল, গোপালগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় সুনাম ও সাহসিকতার সহিত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি এমটি এন্ড ওয়ার্কশপ এবং অতিরিক্ত দায়িত্বে এআইজি এডুকেশন এর দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ‘আইপিও’ হিসেবে দারফুর সুদানে কাজ করেছেন। ‘ইউএনএএমআইডি এক্সপার্ট’ হিসেবে জর্ডানের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়াট ও ভিআইপি প্রটেকশন ট্রেনিং গ্রহণ করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ সিভেনিং স্কলারশিপের আওতায় ডিফেন্স একাডেমী ইউকে থেকে ‘সিকিউরিটি সেক্টর ম্যানেজমেন্ট’ বিষয়ে ‘পোস্ট গ্রাজুয়েট’ সনদ গ্রহণ করেছেন।

মেধাবী এ পুলিশ কর্মকর্তা শিক্ষা জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জবি) হতে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকালে অসামান্য কৃতিত্বের জন্য ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করেন। পুলিশে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনীতি বিভাগের প্রভাষক’ ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce