চিকিৎসক ছাড়াই চলছে লাউয়াছড়া রেসকিউ সেন্টার

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ০৮ / ২০২২

চিকিৎসক ছাড়াই চলছে লাউয়াছড়া রেসকিউ সেন্টার
ad-spce

মৌলভীবাজারের জাতীয় উদ্যান লাউয়াছড়ায় আহত ও অসুস্থ পশুপাখির সেবা এবং চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারটিতে ডাক্তার নেই দীর্ঘদিন থেকে। নেই প্রশিক্ষণপ্রাপ্ত জনবলও। মাত্র দুজন ওয়াইল্ড লাইফ স্কাউট সদস্য ও একজন ফরেস্টার দিয়েই চলছে পশুপাখির সেবা ও চিকিৎসা। অভিযোগ রয়েছে, উদ্ধার হওয়া পশুপাখি মারা গেলে চিকিৎসার অভাবে মাটি চাপা দিয়ে বলা হয় অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের তথ্যমতে, লাউয়াছড়া উদ্যানে রয়েছে ২৪৬ প্রজাতির পাখি, ৬ প্রজাতির সরীসৃপ প্রাণী, ৪ প্রজাতির উভয়চর, ১৬৭ প্রজাতির উদ্ভিদ ও ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এ বনের জীববৈচিত্র্য ধরে রাখতে ২০১৫ সালে জাতীয় উদ্যানের জানকি ছড়ায় স্টেদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রজেক্টের আওতায় নির্মাণ করা হয় রেসকিউ সেন্টার। এ সেন্টারে রয়েছে একটি পশুপাখি চিকিৎসা কেন্দ্র, দুটি বোর্ড ও ক্লোজারঘর।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সীতেশ দেব বলেন, ‘নামেই রয়েছে রেসকিউ সেন্টার। এখানে চিকিৎসকের অভাবে সঠিকভাবে আহত ও অসুস্থ পশুপাখির চিকিৎসা হয় না। অনেক সময় পশুপাখি মারা গেলেও অবমুক্ত করা হয়েছে বলে চালিয়ে দেয় বনবিভাগ।’

পশুপাখি ও পরিবেশ প্রেমী শ্রীমঙ্গলের বাসিন্দা ইকবাল আহমদ বলেন, ‘জানকি ছড়ায় রেসকিউ সেন্টার শুধু নামেই রয়েছে। এখানে লোকবলের অভাবে আহত ও অসুস্থ পশুপাখির তেমন সেবা দেওয়া হয় না।

বিভিন্ন সময় আহত পশুপাখি মরে যাওয়ার বিষয়টি স্বীকার করে ওয়াইল্ড লাইফ স্কাউট সদস্য ঋষি বড়ুয়া ও নাজমুল হোসেন বলেন, ‘ভেটেরিনারি সার্জন না থাকায় আমরা তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারি না। এ কারণে অনেক সময় পশুপাখি মারা যায়।’

মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ‍্যামল কুমার মিত্র বলেন, ‘এখানে পশুপাখি ধরার জন্য ক্লিফার নেই। অনেক ঝুঁকি নিয়ে তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসকসহ কম পক্ষে আটজন লোকবলের প্রয়োজন রয়েছে। বর্তমানে একজন ফরেস্টার ও দুজন স্কাউট সদস‍্য দিয়ে রেসকিউ সেন্টার চালানো হচ্ছে। গত ছয় মাসে এখানে চিকিৎসা ও সেবা দিয়ে ১৯৭টি পশুপাখি অবমুক্ত করা হয়েছে।’

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ উপায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce