বিশ্বনাথ প্রতিনিধি
ডিসেম্বর / ২৪ / ২০২২
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে মারাত্বকভাবে ডাকাতি, গরু ও টিউবওয়েল চুরি বৃদ্ধি পেয়েছে। গত ৪দিনে উপজেলার বিভিন্ন জায়গায় ডাকাতি,গরু ও টিউবওয়েলের পাম্প চুরি হয়েছে। প্রায় প্রতিরাতেই উপজেলার কোন না কোন এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধির ফলে মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। পুলিশ প্রশাসনের নিরব ভুমিকার কারণে চুরি-ডাকাতি বৃদ্ধি হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।বিশ্বনাথ সদর ইউনিয়নের ভাটশালা গ্রামের হাজী ফজলুর রহমান জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে বরইগাঁও গ্রামের তাজুল ইসলামের ৪টি ও একই গ্রামের মনু মিয়া ১টি গরু গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া ৫টি গরুর মূল্য প্রায় সাড়ে ৩লাখ টাকা হবে বলে তিনি জানিয়েছেন।
শেখেরগাঁও গ্রামের সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ জানান,গত মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দ আনোয়ার আলী, মো. আব্দুল খালিক, সৈয়দ হাব উল্লাহ,আহমদ আলী,আব্দুল মতিন,নুর ইসলাম গেদাই, এর পূর্বে সোনাফর আলী, জসিম উদ্দিনসহ আরো অনেকের টিউবওয়েলের পাম্প খুলে নিয়ে যায় চুরের দল।
সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,বিশুদ্ধ পান করতে হিমশিম খাচ্ছেন তারা শেখেরগাঁও গ্রামের ৬টি পরিবারের সদস্যরা। বর্তমানে অন্যের বাড়ী থেকে তারা পানি সংগ্রহ করে দিনাদিপাত করছেন।
তিনি বলেন, দিনমজুর মানুষগুলোর চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রসাশন সতর্ক রয়েছে।