বীরমুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ ও ব্যাংকার সাইফুর রাজ্জাক কিনুর ২৬তম মৃত্যৃবার্ষিকী

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৮ / ২০২২

বীরমুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ ও ব্যাংকার সাইফুর রাজ্জাক কিনুর ২৬তম মৃত্যৃবার্ষিকী
ad-spce

বীর মুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ ও ব্যাংকার মরহুম সাইফুর রাজ্জাক কিনুর ২৬তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯৬ সালে সিলেটের কোর্ট মসজিদে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পরে  ৮ আক্টোবর ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল)মৃত্যুবরন করেন।

মুক্তিযোদ্ধা সাইফুর রাজ্জাক কিনু ১৯৭১ সালে অগ্রনী ব্যাংকে(তৎকালীন হাবিব ব্যাংক) অফিসার হিসেবে কর্মরত অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট(বিএলএফ)’র প্রথম ব্যাচে ভারতের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারী একাডেমীর তান্দুয়া ক্যাম্পে যুদ্ধ প্রশিক্ষন গ্রহন করেন। যুদ্ধকালে তার পদবী ছিলো সিনিয়র গেরিলা লিডার। 

যুদ্ধ পরবর্তীকালে তিনি জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত হন।১৯৭৫ সালে একপর্যায়ে তার বিরুদ্ধে হুলিয়া জারী হলে তিনি ইউরোপে পাড়ি জমান। সেখানে অল ইউরোপ জাসদের জয়েন্ট কনভেনার ছিলেন এবং স্ট্রাগল নামের একটি পত্রিকা সম্পাদনা করেন। প্রায় ১০ বছর পর দেশে ফিরে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন। তিনি সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও কেন্দ্রীয় জাসদের সদস্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী নুরুন্নাহার চৌধুরী ও ২ কন্যা সন্তান রেখে যান।

সাইফুর রাজ্জাক কিনুর গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে।  তার পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মরহুম আব্দুর রাজ্জাক(লাল মিয়া)।সিলেটের বিশিষ্ট সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু’র অগ্রজ ছিলেন তিনি। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce