আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করে ১৪ দলকে সক্রিয় করতে হবে : হাসানুল হক ইনু এমপি

প্রেস বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর / ২২ / ২০২২

হাসানুল হক ইনু এমপি
ad-spce

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতির লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগে প্রতিনিধি সভা সংগঠনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতি - অর্থনীতি  জনজীবন বিপন্নকারী ৪ শত্রু মোকাবেলা করাই এই মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য। 

এই ৪ শত্রুর পরিচয় ব্যাখ্যা করে ইনু বলেন, (১) রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা চাটার দল দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠি, (২) জনগণের পকেট কাটা ব্যবসায়ী-বাজার সিন্ডিকেট, (৩) ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুন্ডাগোষ্ঠি এবং (৪) বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু ও বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি অস্বীকারকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থি ধর্মান্ধ জঙ্গিবাদি সাম্প্রদায়িক গোষ্ঠি এবং তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি-জামাত-হেফাজত। 

হাসানুল হক ইনু এমপি এই ৪ গোষ্ঠী, ৪ বিপদ ও ৪ শত্রু মোকাবেলার ধারায়  দলের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তি উদযাপনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশে উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে হলে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে সরকারকে এই ৪ বিপদ ও ৪ শত্রু মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সকলকে অহমিকা ও হীনস্মন্যতা পরিহার করে রাজনৈতিক আদর্শের উপর শক্তিশালি ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। 

হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানপন্থি সাম্প্রদায়িক জঙ্গিবাদি উগ্রবাদিদের মোকাবেলা করতে হলে দুর্নীতিবাজ, লুটেরা, দলবাজ, ক্ষমতাবাজ, মাস্তান, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের উপর বুলডোজার চালাতে হবে। তাদের মাথার উপর থেকে রাজনৈতিক-প্রশাসনিক ছাতা সরিয়ে নিতে হবে।  ইনু বলেন, বিএনপি-জামাত-তালেবানি মক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি-ধামকি দেয়া হচ্ছে, অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনার যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করতে হবে, ১৪ দলকে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সক্রিয়, দৃশ্যমান ও অপরাপর অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সাথে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।  

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বিশেষ অতিথির ভাষণে দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেয়ার পথে ধরে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজযন্তি উদযাপন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

স্বাগতিক সিলেট জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং স্বাগতিক জেলা কমিটির সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী,  আব্দুল্লাহিল কাইয়ূম ও  মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য আব্দুল হক, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন তরফদার, সুনামগঞ্জ জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল তুহিন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, স্বাগতিক সিলেট মাহনগর কমিটির সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ মিশু, কেন্দ্রীয় ও সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, স্বাগতিক সিলেট জেলা ও মহানগর কমিটি এবং এসকল কমিটির অধীনস্থ বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, পৌর ওয়ার্ড, ইউনিয়ন কমিটির প্রতিনিধিগণ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce