আ ফ ম কামাল খুনের মামলায় আরো দুই আসামি গ্রেফতার

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ১০ / ২০২২

আ ফ ম কামাল খুনের মামলায় আরো দুই আসামি গ্রেফতার
ad-spce

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনার মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। এ নিয়ে এ মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬) ও গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫)। মিশু মামলার এজাহারনামীয় ৪নং এবং মনা ৬নং আসামি।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালি বাজার এলাকার নুরপুরে অভিযান চালায় র্যা ব। সেখান থেকে এ দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এর আগে গত মঙ্গলবার রাতে এজাহারনামীয় ৫নং আসামি কুটি মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে গোয়াইটুলার দিকে যাচ্ছিলেন। তার গাড়িকে অনুসরণ করছিল দুটি মোটরসাইকেল। তাতে আরোহী ছিলেন তিনজন। পরে আরেকটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বড়বাজার ১১৮নং বাসার সামনে কামালের গাড়ির গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুনিরা পালিয়ে যায়।

স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধানকে ১০ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও পাঁচ-ছয়জন।


ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

আ ফ ম কামাল খুনের মামলায় আরো দুই আসামি গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মালদ্বীপে অগ্নিকাণ্ড: বাংলাদেশিসহ নিহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জেড সিকিউরিটি সলিউশনস লিমিটেডের যাত্রা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকীতে 'হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের' কর্মসূচী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দাউদপুরে এফআইভিডিবি সূচনা প্রকল্পের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে পিএসএস বিভাগের ‘পাঠক্রম উন্নয়নে’ শীর্ষক কর্মশালা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের দু’কণ্ঠশিল্পীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতিসভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce