সিলেটের বিশ্বনাথে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পূর্ণ হয়েছে। ৯
ই নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এই মেলায় সরকারি দপ্তরসমূহ
হতে প্রদত্ত ডিজিটাল নাগরিক সেবাসমূহ সম্পর্কে অবহিত করা ও শিক্ষার্থীকে
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া প্রজেক্ট উপস্থাপন সহ চতুর্থ
শিল্প বিল্পব ও স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত
জাহান,সহকারী কমিশনার( ভূমি) আসমা জাহান,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম
নুনু মিয়া সহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সুশীল সমাজের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি বেসরকারি বেশ কিছু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।