৭ জন প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৬ / ২০২২

৭ জন প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ad-spce

বাংলাদেশে ৭ জন যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে প্রেরণ এবং প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নভাবে নির্যাতনের প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সহযোগিতায় গত ২রা অক্টোবর রবিবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন -গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান ,সাপ্তাহিক বাংলা পোষ্টের অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান ,সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ ,কাউন্সিলার ওসমান গনি ,কাউন্সিলার জাহেদ চৌধুরী ,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী ও সেক্রেটারী খোন্দকার সাইদুজ্জামান  সুমন,হবিগন্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ ,জিএসসি সাউথ ইষ্ট রিজিয়নের সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী ,কমিউনিটি নেতা হাজী হাবিব ,ভয়েস ফর জাস্টিসের নেতা মো: আফসর মিয়া ছুটু ,আমীর উদ্দিন আহমদ মাষ্টার ,মাওলানা রফিক আহমদ ,হাজী ফারুক মিয়া ,সাংবাদিক সৈয়দ জহুরুল হক ,ইন্জিনিয়ার আবুল হোসেন প্রমুখ ।

সভায় বক্তারা ,মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ৭ জন বৃটিশ বাংলাদেশীদের জেলে প্রেরণ ও হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।তারা বলেন ,যারা এই মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে ।

বক্তারা আরো বলেন যে - প্রবাসী বাংলাদেশীদের উপর জুলুম নির্যাতন বেড়েই চলছে ।প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র দেওয়া হচ্ছেনা ।বাংলাদেশের ভোটের তালিকায় নাম নেই ।বাংলাদেশ হাই কমিশনে ,বিমান বন্দরে ,জায়গা সম্পত্তি দখল করে নির্যাতন করা হচ্ছে । ঘুষ ছাড়া কোন কাজ করানো যায় না ।সিলেটে বৃটিশ পাসপোর্ট ধারীদের পোর্ট ভিসা না দিয়ে হয়রানী করা হচ্ছে ।পাসপোর্টে পুলিশ ভেরিফিকশনের নামে অত্যধিক ঘুষ পুলিশ দাবী করছে ।দেশে প্রবাসীরা সুবিচার পাচ্ছেন না ।সবাই প্রবাসীদের লুটে পুটে সব কিছু আত্মসাৎ করতে চায় ।

বক্তারা - এসব সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।যদি বাংলাদেশে প্রবাসী নির্যাতন অব্যাহত থাকে তাহলে প্রবাসে মন্ত্রী এমপিদের বয়কট ও বাংলাদেশ হাই কমিশন সহ সরকারী সকল সংস্হাকে বয়কট করার আহ্বান জানানো হবে ।

ad-spce

প্রবাস সংবাদ

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce