তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ

তাহিরপুর প্রতিনিধি

অক্টোবর / ২০ / ২০২২

তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ
ad-spce
সুনামগঞ্জের তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে একটি অজগর সাপ ধরা পড়েছে। প্রথমে বড় মাছ ভেবে আনন্দিত হলেও পরে অজগর সাপ দেখে ভায়ে চিৎকার দিয়ে উঠে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া চরগাঁও এলাকার মহিষমারা বিলে এই সাপটি ধরা পড়ে।
হলহলিয়া চরগাঁও গ্রামবাসী সূত্রে জানাযায়, হলহলিয়া চরগাঁও গ্রামের মনসুর আলী (৫০) স্থানীয় মহিষমারা বিলে মাছ ধরার জন্য ছাঁই রাখেন। সকালে তার বারো বছর বয়সী ছোট ছেলে ছাঁইয়ের কাছে গেলে প্রথমে বড় মাছ ভেবে আনন্দিত হলেও পরে অজগরটিকে দেখেতে পায়। সাপটিকে দেখে চিৎকার দিলে গ্রামের লোকজনের এগিয়ে আসে।  এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজনের সহযোগিতায় সাপটিকে ধরে একটি বস্তার মধ্যে আটক করে রাখেন মনসুর আলী।
স্থানীয়রা বলছেন, এটি একটি অজগরের বাচ্চা হবে। সাপটি লম্বায় ৫-৭ হাত এবং ৬-৭কেজি ওজনের হবে। তাঁদের ধারণা এটি ভারত সীমান্তের পাহাড়ি এলাকা থেকে রাতের কোনো এক সময় এখানে এসে আটকা পড়ে।
মনসুর আলী বলেন, সাপটিকে বস্তায় ভরে রেখেছি। দিনভর অনেক সাপুড়ে সাপটিকে নিতে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে দিতে না করেছি। কিছুটা ভয় লাগলেও সাপটিকে চোখে চোখে রাখতে রাতটা না ঘুমিয়ে কাটিয়েছি।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বনবিট কর্মকর্তা এসে সাপটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। 
তাহিরপুরের বনবিট কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেন বলেন, সাপটিকে সীমান্তবর্তী বড়গোপ টিলা এলাকায় অবমুক্ত করা হবে। 
ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বজয়ী হাফেজদের সরকারিভাবে সম্মাননা অব্যাহত থাকুক: গোলাম আম্বিয়া কয়েস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভুষিত হলেন আবুল হায়াত নুরুজ্জামান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেপ্টেম্বরে চা উৎপাদনের নতুন রেকর্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে নদী ভাঙন : ৫০টি গ্রামের ৫শতাধিক পরিবার আতংকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গত ৬বছর ধরে মাটিয়ান হাওড়ে সংযোগ সড়ক বিহীন ৩১লাখ টাকার সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce