স্বামী জীবিত তবুও নিয়মিত বিধবা ভাতা পান তারা

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ২২ / ২০২২

স্বামী জীবিত তবুও নিয়মিত বিধবা ভাতা পান তারা
ad-spce

ঘুষের বিনিময়ে স্বামী জীবিত থাকার পরও নারীদের বিধবা ভাতার কার্ড দেওয়া হয়েছে। নিয়মিত ভাতাও পাচ্ছেন অনেক নারী। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. অলিউর রহমান ও নারী সদস্য সাহেলা বেগমের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের বিষয়ে সত্যতাও মিলেছে।

রবিবার (২১ আগস্ট) অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম অভিযোগের সত্যতা পায়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান, উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

টিম রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে। অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য অলিউর রহমান এবং সাবেক মহিলা সদস্য সাহেলা বেগমের ঘুষের বিনিময়ে মহিলাদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার কার্ড পাইয়ে দিচ্ছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট টিম শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস ও শিবগঞ্জ উপজেলাধীন মোবারকপুর ইউনিয়ন পরিষদে অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ, সরেজমিন পরিদর্শন ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায় টিম।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce