সুচিকিৎসা নিশ্চিতে প্রশিক্ষিত নার্স সহায়ক শক্তি হিসেবে কাজ করেন : ডা. মতিন

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ০১ / ২০২২

সুচিকিৎসা নিশ্চিতে প্রশিক্ষিত নার্স সহায়ক শক্তি হিসেবে কাজ করেন : ডা. মতিন
ad-spce

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ মতিন বলেছেন, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে চিকিৎসা পদ্ধতিতে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি নার্সগণ অগ্রণী ভূমিকা পালন করেন।

তাই নার্সদের প্রযুক্তিগত শিক্ষা অর্জনে মনযোগী হতে হবে। এক্ষেত্রে সিলেট উইমেন্স নার্সিং কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা। তিনি সোমবার (১ আগস্ট) সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নীলিমা মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট উইমেন্স নার্সিং কলেজ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. এম আজির উদ্দিন আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফজলুর রহিম কায়সার ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জি এম মনিরুল ইসলাম।

প্রতিষ্ঠাতা কোম্পানির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বশির আহমদ, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম খান, আব্দুল হান্নান, ড. সানোয়ার ইসলাম চৌধুরী। সিলেট উইমেন্স নার্সিং কলেজের লেকচারার সেলিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের বিএসসি নার্সিং ইঞ্জিনিয়ারিং ছাত্র ইজহারুল হক তামিম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স নার্সিং কলেজের লেকচারার ফারহানা আক্তার। কলেজের নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শুভ চন্দ শীল, সজীব তালুকদার ও কার্তিক দাস। অধ্যয়নরত ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাজিয়া রহমান ও ফারজানা আফরিন।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টশন অনুষ্ঠানে নতুন সেশনের শিক্ষার্থীদের সিলেট উইমেন্স নার্সিং কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

ad-spce

স্বাস্থ্য

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce