সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি, আরও দুই শীর্ষ কর্মকর্তা বদলি

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ২০ / ২০২৬

সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি, আরও দুই শীর্ষ কর্মকর্তা বদলি
ad-spce

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।


এদিকে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে।


গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়-সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


একই দিনে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়-অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে ন্যস্ত থাকবেন।


এই আদেশে বলা হয়, সোমবারের (২০ এপ্রিল) মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ওইদিন বিকেলে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি, আরও দুই শীর্ষ কর্মকর্তা বদলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ হয়ে গেলো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 'দি সেন্ট্রাল ফার্মেসী'

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ হয়ে গেলো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 'দি সেন্ট্রাল ফার্মেসী'

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেটের বাসিয়া নদী খননের উদ্বোধন করবেন তারেক রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce