সিলেট থেকে ১৬১ যাত্রী নিয়ে শারজাহ গেল বিমানের প্রথম ফ্লাইট

আবীর মোঃ মুমিত

নভেম্বর / ০১ / ২০২২

সিলেট থেকে ১৬১ যাত্রী নিয়ে শারজাহ গেল বিমানের প্রথম ফ্লাইট
ad-spce

আবীর মোঃ মুমিত: সিলেট থেকে বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট যুক্ত হল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে ছেড়ে গেল ফ্লাইটটি। মঙ্গলবার রাত দশটা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীর সংখ্যা ছিল ১৬১ জন এর মধ্যে সিলেটের যাত্রী ৮৪ এবং শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের যাত্রী ৭৭ জন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের ফ্লাইট-বিজি-২৫১। এ আগে ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এর পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত হওয়ায় ও বিমানবন্দরের সার্বিক সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে প্রাপ্ত সংবাদে জানা যায় সিলেট থেকে ছেড়ে যাওয়া শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার প্রতিবেদকের সাথে আলাপে জানান,এই রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমবে। কারণ শারজাহর এই ফ্লাইটটিতে যেতে আগে যাত্রীদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো।তিনি বলেন ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

নিশিরাতের সরকার বিএনপির সমাবেশে বাঁধা দেয়ার সক্ষমতা রাখেনা : সিলেট জেলা বিএনপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০ নভেম্বর গণসমাবেশ সফলের আহবান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে যুব দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট থেকে ১৬১ যাত্রী নিয়ে শারজাহ গেল বিমানের প্রথম ফ্লাইট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ নির্বাচন হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাসুলুল্লাহ (সা.)-কে জানতে ও মানতে হবে এবং তাঁর আদর্শের দিকে মানুষদের ডাকতে হবে: মাওলানা হাবীবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে আর পিছিয়েছে থাকলে হবে না

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় যুব দিবসে সেতুবন্ধনের ১০০০ তালের বীজ রোপণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce