নিজস্ব প্রতিবেদক
এপ্রিল / ১৮ / ২০২৬
শনিবার(১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কার্য্যকরি কমিটির নিয়মিত সভা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.উমর রাশেদ মুনিরের সভাপতিত্বে সভায় সাব কমিটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক শামা হক চৌধুরী, সহ-সভাপতি হাসপালের উপ-পরিচালক ডা.মাহবুবুল আলম,সহ-সভাপতি মোঃ আব্দুর রফিক, সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক মুনতাকা চৌধুরী, সহ অর্থসম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সহ প্রচার সম্পাদক এডভোকেট সৈয়দ কাওছার আহমদ,কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, এডভোকেট মো: ইরফানুজ্জামান চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ,খন্দকার মামুন আলী(আখতার) এবং সমিতির উপদেষ্টা সাংবাদিক আবু তালেব মুরাদ প্রমুখ।