নিরাপত্তাঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, ভারতে সতর্কতা জারি

ডেস্ক

অগাস্ট / ০৩ / ২০২২

আইফোন
ad-spce

আইফোনে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। আইওএস ১৫.৫ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে আইফোন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি–ইন)। ভারতের সরকারি প্রতিষ্ঠানটির দাবি, পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেমে একটি নয়, একাধিক নিরাপত্তাত্রুটি রয়েছে।

এসব ত্রুটি কাজে লাগিয়ে আইওএসের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের ক্ষতিকর ওয়েব কনটেন্টযুক্ত সাইটে নিয়ে যায় সাইবার অপরাধীরা। এরপর আইফোনে বিশেষ ধরনের কোড প্রবেশ করায় তারা। এসব কোডের মাধ্যমে আইফোনে সহজেই ডিওএস (ড্যানিয়েল অব সার্ভিস) হামলা চালানো যায়। সাইবার হামলা থেকে রেহাই পেতে ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। গত সপ্তাহে উন্মুক্ত হওয়া সংস্করণটিতে আইওএসের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে অ্যাপল। এর ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি নিরাপদ থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ad-spce

তথ্য প্রযুক্তি

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ উপায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce