বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১১ / ২০২২
নিউহাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নুরতারা সমাজ উন্নয়ন সংস্থার পৃষ্ঠপোষক, সমাজসেবী আলহাজ্ব লাকি মিয়া এক সংক্ষিপ্ত সফরে আজ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসছেন।
তার এই সফর এবং দেশে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিকে সফল ও স্বার্থক করার লক্ষে সিলেটস্থ সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে সিলেট বিভাগীয় কমিটির এক সভা রবিবার(১১ ডিসেম্বর) মাহমুদ হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লাকি মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনার আয়োজন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটে তার কর্মসূচির মধ্যে রয়েছে সুপেয় পানির সুবিধাকল্পে দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল স্থাপন, নুরতারা জামে মসজিদের শুভ উদ্বোধন,শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরন,অসহায় ঘরহীন পরিবারের মধ্যে ঘর নির্মান, খাদ্য সামগ্রী বিতরন, ও নগদ অর্থ বিতরন করা হবে।
তার এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষে সিলেটের সভায় বক্তারা এসব কর্মসূচি কে সফল করার জন্যে সংগঠন এর প্রত্যেক সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এতে বক্তব্য রাখেন সংগঠন এর দায়িত্বশীল সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি