পুণ্যভূমি ডেস্ক
ডিসেম্বর / ০৮ / ২০২২
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত এবং গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি।
বৃহস্পতিবার বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলন থেকে নেতা-কর্মী এবং সরকারের উদ্দেশ্যে ‘জরুরি বার্তা’ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন। আহত হন অনেকে।
পরে বিএনপির ক্রেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করেছে সংস্থাটি।
অভিযানে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়।