হোয়াটসএ্যাপের নতুন ফিচার আসছে

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ১০ / ২০২২

হোয়াটসএ্যাপের নতুন ফিচার আসছে
ad-spce

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। ফিচারটির মাধ্যমে অ্যাপটিতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সহজ হবে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর দিয়েছেন হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

তিনি জানান, হোয়াটস অ্যাপে নতুন প্রাইভেসি ফিচার আসছে। এর ফলে গ্রুপ চ্যাট থেকে কেউ বেরিয়ে গেলেও কোনো নোটিফিকেশন দেখাবে না হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে আপনি অনলাইনে সক্রিয় থাকলে কে বা কারা দেখতে পারবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া মেসেজের স্ক্রিনশট নেয়ার সুযোগও বন্ধ করা যাবে।
মেটা প্রধান বলেন, আমরা আপনার মেসেজ নতুন উপায়ে সুরক্ষিত করতে কাজ করছি, যাতে করে আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিশ্চিত করা যায়।

এছাড়া অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘লগইন অ্যাপ্রুভাল’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলেই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে সতর্ক বার্তা পাঠাবে হোয়াটসঅ্যাপ।

একসঙ্গে একাধিক যন্ত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। আর এই সুবিধা কাজে লাগিয়ে অন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য চুরির চেষ্টা করে থাকেন হ্যাকাররা।

বার্তায় লগইনের জন্য সম্মতি না দিলে হ্যাকাররা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। ফলে সাইবার হামলা সম্পর্কে জানার পাশাপাশি অ্যাকাউন্টও নিরাপদ থাকবে।

এর আগে গত জুনে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপের বার্তা, ছবি, ভিডিও এবং অডিও বার্তা পাঠানোর সুযোগ চালু করার কথা জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ।

ad-spce

তথ্য প্রযুক্তি

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ উপায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce