বঙ্গমাতা বিশ্বের নারীদের জন্যে অনুকরণীয়-অনুসরণীয় : বিভাগীয় কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ০৮ / ২০২২

বঙ্গমাতা বিশ্বের নারীদের জন্যে অনুকরণীয়-অনুসরণীয়
ad-spce

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গ্রামবাংলার এক সাধারণ নারী থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন। স্বামীর সফলতায় শক্তি ও সাহসে হয়ে আছেন গোটা বিশ্বের নারীদের জন্যে অনুকরণীয়-অনুসরণীয়। এই মহিয়সীর জীবন থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক নারী ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে উঠতে পারেন।

বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি হেলেন আহমদ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বঙ্গমাতা সন্তানদেরকে কখনও তাদের বাবার অনুপস্থিতির শূন্যতা বোধ করতে দেননি।

তাদেরকে বুঝতে দেননি অভাব-অনটন। যাতে তারা মানুষের মতো মানুষ হন-নিরলস সেই চেষ্টা করে গেছেন। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন বলেন, দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধুর কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণে শেখ ফজিলাতুন নেছা মুজিব সবসময় পরামর্শকের ভূমিকা পালন করেছেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, বঙ্গমাতা পাশে ছিলেন বলেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ও বাঙালি জাতির পিতা হয়ে উঠেন। অন্যান্য বক্তা উল্লেখ করেন, আওয়ামী লীগের দুর্দিনেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কাণ্ডারি হয়ে দলকে আড়ালে থেকে পরিচালনা করেন। সঞ্চালনায় ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান। আলোচনা সভা শেষে নারীদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি লাগোয়া ননীছড়ায় দখল দূষণ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইঞ্জিনিয়ার ফখরুল আলম রচিত "বিলেতে আলোকিত জন" বইয়ের মোড়ক উম্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ উপায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে এসএসসি ’৭৬ ব্যাচের প্রবাসী আব্দুল মুয়িজ চৌধুরীকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce