ভারতে শিক্ষা সফর শেষে ফিরেছেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নভেম্বর / ২৪ / ২০২২

ভারতে শিক্ষা সফর শেষে  ফিরেছেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান
ad-spce
ভারতে শিক্ষা সফর শেষে ফিরেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান। তার সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় পৌরসভাসহ ২০টি পৌরসভার মেয়ররা এই সফরে গিয়েছিলেন। গত ১৩ নভেম্বর শিক্ষা সফরের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে আকাশপথে ভারতে গমন করেন আর ২০ নভেম্বর ফিরলেন।
‘‘স্যানিটেশন ওয়ার্কশপ এবং ট্যুর লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সিটি ওয়াইড ইনক্লুসিভ” বিষয়ে ধারণা অর্জনের উদ্দেশ্যে তাদের এই ভারত যাত্রা। ভারতের তেলেঙ্গানায় ১৪ নভেম্বর থেকে শুরু করে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনের এই কর্মশালায় তাঁরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহনকারী মেয়রগণ আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা, নেতৃত্বের উন্নয়ন ও পৌরসভার নাগরিকদের সেবার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মাঠ পরিদর্শন করেন এবং হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। কর্মশালা শেষে সেখানকার রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও সৌজন্য সাক্ষাত করেন তাঁরা।
এবিষয়ে কথা হলে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, নির্ধারিত বিষয়ে ধারণা অর্জনের প্রশিক্ষণ নিতে গিয়ে অনেক কিছু জানা হয়েছে। যা পৌরসভার কাজে লাগাতে পারলে পৌরবাসির উপকার হবে বলে ধারনা। পৌর কাউন্সিলরদের সাথে আলোচনা সাপেক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবো।
তিনি আরও বলেন, পৌরসভার পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে ইতিমধ্যেই চলতি অর্থ বছরে পৌর এলাকার হাতিখানা, গোলাহাট, কুন্দুল কবরস্থান, কয়নিজপাড়া কবরস্থান ও থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাতধোয়ার বেসিন ও স্যানিটেশন ওয়ার্কশপ এবং পৌরসভাকে পরিস্কার রাখার জন্য ডিজিটাল ডাস্টবিন বসানোর উদ্যোগ নিয়েছি। 


ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

ভারতে শিক্ষা সফর শেষে ফিরেছেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এড. নাসির উদ্দীন খান’কে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে সাড়ে ২০ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুই জঙ্গির হাতে যা তুলে দেন মেহেদী, জানালো সিটিটিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩ জেলায় নতুন ডিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একই গোলপোস্টে দুই দলের গোলরক্ষক!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন : ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জন্ম নিবন্ধন সংশোষধনের সাড়ে ১০ লাখ টাকার বিল বকেয়া থাকায় সার্ভার বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce