বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৫ / ২০২২
শাহপরান থানা ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৪ সিলেটের আলোচনা সভা ও
সাধারণ সদস্যদের মধ্যে কার্ড বিতরণ অনুষ্ঠান গত ৪ নবেম্বর শুক্রবার বিকেলে
নগরীর মেন্দিবাগে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও
সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ
সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।
শাহপরান থানা ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়নের
সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিটু'র
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য তাজুল
ইসলাম, ফয়জুল হক, আজিজুল ইসলাম, ফজর আলী, রফিক আহমদ, সদস্য ফারুক আহমদ,
মোশাররফ, আব্দুর রহমান, মোবারক হোসেন প্রমুখ। এছাড়াও অসংখ্য শ্রমিক
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকরা জীবিকা অর্জনের
পাশাপাশী আল্লাহর হুকুম মেনে আদর্শবান ও ভালো মনের মানুষ হিসেবে নিজেকে
পরিচালনা করছেন। শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাধের সাথে জড়িত থাকেন না। নিরীহ
শ্রমিকদের সাথে যারা অন্যায় অত্যাচার করে তারা সমাজের নিন্দনীয় লোক।
বক্তারা শ্রমিকদের নায্য অধিকার আদায়ে নীতি নৈতিকতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।