সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"আইন
মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" এ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে উপজেলা
প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী
শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মো. আসাদুজ্জামান রনি। এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মটর
সাইকেল, সিএনজি ও অটো চালকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি,নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে
আইন মেনে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নিশ্চিত করে গাড়ি চালালে দূর্ঘটনা
কমে আসবে। আইন অমান্য কারীদে আওতায় নিয়ে আসা হবে বলে হুশিয়ার করেন।