সরকার ক্ষতিগ্রস্ত মানুষের বন্ধু হয়ে কাজ করতে চায়,সকল
নাগরিকদের জন্য সমান সুযোগ তৈরি করতে চায় কিন্তু কিছু দূর্নীতিবাজ ও
লুটতরাজ এর কারণে উন্নয়ন বাঁধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন সিলেট ২
ওসমানীনগর বিশ্বনাথের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি।
রবিবার
দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে স্হানীয় সরকার পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ইউনিয়ন সহায়তা বিল ২০২২ এর আওতায় উপজেলার ৪ টি
ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো তুলে ধরেন।
বিশেষ
অতিথির বক্তব্যে পৌর মেয়র মুহিবুর রহমান জানান,দারিদ্র্য মানুষের কল্যাণে
সরকার বন্ধু হয়ে কাজ করতে চাইলে মাঠ পর্যায়ে এসে কিছু দূর্নীতিবাজদের কারণে
ব্যাহত হয়। এজন্য সরকারের সুনাম ও ক্ষুন্ন হচ্ছে। এদের বয়কট করে সরকারের
উন্নয়ন কর্মকান্ডকে সামনে এগিয়ে নিতে আশাবাদ ব্যক্ত করেছেন।