স্পষ্টভাবে বলে দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না : আমীর খসরু

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ২৬ / ২০২২

স্পষ্টভাবে বলে দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না : আমীর খসরু
ad-spce

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাব না।’ বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের আয়োজিত গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে যারা সিদ্ধান্ত নিয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আজকে এই প্রেক্ষাপটে কারা জনগণের পক্ষে অবস্থান করছে আর কারা ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে আগামী নির্বাচনে গিয়ে জাতির বিরুদ্ধাচরণ করছে তা জাতি পর্যবেক্ষণ করছে। আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির জনসভায় এতো বাধা-বিপত্তির পরেও মানুষ সেখানে আসছে কেন জানেন? আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাব, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার গঠন করবে। মানুষ এখন বুঝতে পারছে, রাস্তায় নেমে সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তির কোনো পথ নেই। আপনাদের প্রতি আমার অনুরোধ, যে যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে যার যার অবস্থান থেকে আগামী দিনগুলোতে রাস্তায় থেকে ফ্যাসিস্টের পতন ঘটাতে ত্বরান্বিত করতে পারবেন বলে আশা করি। অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ড. আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া প্রমুখ বক্তৃতা করেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

স্পষ্টভাবে বলে দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না : আমীর খসরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজকের খুদে খেলোয়াড়রা একদিন দেশের মানুষের জন্য অনেক সম্মান বয়ে আনবে: বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশ ও জনগণের কথা ভাবুন : ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকল ধরণের নারী নির্যাতন ও অপ-সংস্কৃতিক বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন: এ কে এম এ হামিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর সিত্রাংয়ের প্রভাবে জনদূর্ভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাবগুলো মানব সেবার মাধ্যমে বহির্বিশ্বে সুনাম অর্জন করছে: গভর্ণর রুহেলা খান চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে কৃষক সমাবেশে জেলা প্রশাসক মজিবর রহমান দেশে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি কাজে এগিয়ে আসতে হবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce