সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ১২ / ২০২২

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী
ad-spce

সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূক নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে, যার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি। মন্ত্রী দাবি করেন রাজনৈতিক দল ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্প্রতি নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে সফল হয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জনগণের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বহিরাগত হস্তক্ষেপ বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র ক্ষমতাসীন দল এবং সরকারকে এই উদ্যোগ থেকে বিরত রাখতে পারবে না। বিদেশি হস্তক্ষেপ জাতীয় নির্বাচন তথা সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের গুমের ঘটনার ভুল তথ্য উপস্থাপন করায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ওই সেমিনারে সভাপতি ছিলেন ড. এ কে আব্দুল মোমেন।
প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থকপন করেন। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, বিলিয়ার পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, রাষ্ট্রদূত আব্দুল হান্নান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণ ভোটেই ঠিক করবে বর্তমান সরকার মানবাধিকার রক্ষা করতে পেরেছে কি-না। আইনমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের চর্চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই মানবাধিকার নিশ্চিত হয়।
এদিকে অনুষ্ঠানে মানবাধিকার দিবসকে সামনে রেখে ঢাকার ১৫ কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি সরকারের নজরে এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করতে সতর্ক করেন। বলেন, সম্প্রতি ঢাকার ১৫টি কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি আমাদের নজরে এসেছে। এ প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলতে চাই। আমি আগেও বলেছি, বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ও নীতির মূলে রয়েছে গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার ক্ষতিগ্রস্ত মানুষের বন্ধু হয়ে কাজ করতে চায় মোকাব্বির খান এমপি 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে যুবলীগ নেতাকে সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তোমাদের কৃতিত্ব আলোকিত বাংলাদেশের পাথেয় হবে : প্রফেসর ড. কবির এইচ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবির নৃবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী বক্তৃতামালা-২ অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য একসাথে মিলেমিশে কাজ করতে হবে : এড. রঞ্জন ঘোষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এড. নাসির উদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চেয়ারম্যান আফসার উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেরা ভ্যাট করদাতার পুরস্কার পেলো সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিঃ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce