সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা

পুণ্যভুমি ডেস্ক

নভেম্বর / ০৭ / ২০২২

সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা
ad-spce

তরুণ ও প্রতিশ্রুতিশীল পেশাদার সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইড সম্প্রতি ফ্ল্যাগশিপ মিডিয়া ফেলোশিপ কর্মসূচির তৃতীয় পর্ব ঘোষণা করেছে। এ কর্মসূচি শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (সিডব্লিউআইএস) ও এর আওতায় গণমাধ্যম কর্মীদের জলবায়ু পরিবর্তন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সংক্রান্ত বিষয়গুলোতে গভীরভাবে অনুপ্রাণিত ও সহায়তা করবে।

‘ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’ এর মূল লক্ষ্য তরুণ জনগোষ্ঠীদের জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত চ্যালেঞ্জ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে জানানো এবং এ ব্যাপারে নিত্য নতুন ধারণা বিনিময় ও সচেতনতা বৃদ্ধি। সোমবার (৭ নভেম্বর) প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ এ আর্থিক অনুদান থাকছে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে মোট ১০ জন ফেলো এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

ফেলোশিপ প্রোগ্রাম সফলতার সঙ্গে শেষ করা অংশগ্রহণকারীদের একটি সনদ দেওয়া হবে। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং বাংলা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা উদিসা ইসলাম এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ মেন্টর হিসেবে এ প্রোগ্রামে অংশ নেওয়া সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ দেবেন।

আগ্রহীরা এ লিংকে প্রবেশ করে এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২২। বিস্তারিত জানতে এ ঠিকানায় www.wateraid.org ভিজিট করতে বলা হয়েছে।

ad-spce
ad-spce

সর্বশেষ আপডেট

সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে বিদেশি লাউ চাষে বাম্পার ফলন,সৌখিন কৃষকের মুখে হাসি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে বোরখাড়া-ব্রাহ্মণগাঁও গ্রামের সড়ক পাকা করনের কাজের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এখন টুইটার থেকেও আয় করা যাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ই-সিম যুক্ত করা যাবে যে স্মার্টওয়াচে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাঠাওয়ে এবার পছন্দমতো ভাড়া নির্ধারণ করা যাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পৈত্রিক বসতভিটার ২৬ ঘর গুড়িয়ে দিলো প্রশাসন, খোলা আকাশের নিচে নারীশিশুসহ ৪৫ জন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নালিয়া জামিয়া ইমদাদিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কর্তৃপক্ষের উদাসীনতায় সৈয়দপুরে এবার রেলের ৫ টি পানির ট্যাংকীও ধ্বংসের পথে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ শিশু উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce