সমঝোতা সই: ছয় আরব দেশ থেকে জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় সহযোগিতা পাওয়ার আশা

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ২০ / ২০২২

সমঝোতা সই: ছয় আরব দেশ থেকে জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় সহযোগিতা পাওয়ার আশা
ad-spce

ছয় আরব উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা (জিসিসি) এবং বাংলাদেশের মধ্যে অংশীদারত্ব সংলাপ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এর মধ্য দিয়ে তেলসমৃদ্ধ ছয় আরব দেশের জোটের সঙ্গে জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার পথ তৈরি হলো।
বাহরাইনের রাজধানী মানামায় গতকাল শুক্রবার মানামা ডায়ালগ-২০২২ এর ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ এ সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক সইয়ের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান জিসিসি’র সদস্য। গত বছর বাংলাদেশ সরকার রিয়াদে অবস্থিত জিসিসি সচিবালয়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করে, যা এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে একটি পরিকাঠামো পেল। রিয়াদ থেকে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমঝোতা স্মারক সইয়ের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসির মহাসচিব দ্বিপক্ষীয় বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘জিসিসির সঙ্গে বাংলাদেশের সমঝোতা সইয়ের মধ্য দিয়ে জ্বালানিনিরাপত্তা, খাদ্যনিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ-জিসিসি সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করছি।’
সমঝোতা স্মারকটি সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ এম আল-হাজরাফ বলেন, ‘সমঝোতা স্মারকটি দুই পক্ষের মধ্যে বিভিন্ন খাতে যৌথ কর্মপরিকল্পনা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং কারিগরি দল, যৌথ বাণিজ্য পরিষদ গঠনের সুযোগ তৈরি ও সহযোগিতাকে এগিয়ে নিতে আইনি কাঠামো হিসেবে কাজ করবে।’
আব্দুল মোমেন বলেন, ‘জিসিসিভুক্ত দেশগুলোতে কর্মরত প্রায় ৫০ লাখ বাংলাদেশি অভিবাসী জিসিসি ও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। এসব দেশে আরও বেশি দক্ষ অভিবাসী কর্মী নিয়োগের আরও সুযোগ রয়েছে। রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তবে মানি লন্ডারিং বা অবৈধ পথে অর্থ প্রেরণ বাংলাদেশ ও জিসিসি দেশগুলোর অর্থনীতির জন্য ক্ষতিকর। মানি লন্ডারিং ও অবৈধ পথে অর্থ প্রেরণ বন্ধ করার বিষয়ে জিসিসির সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানাই।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘খাদ্যনিরাপত্তা সব দেশের জন্য একটি অভিন্ন অগ্রাধিকার। বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক এবং আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ জিসিসি সদস্যদেশ ও বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে ইচ্ছুক।’
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি পোশাক, পাট, চামড়াজাত পণ্য, চা ও ওষুধ রপ্তানি করে থাকে। চাল, সবজি ও মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। বর্তমানে বাংলাদেশ জিসিসি দেশগুলোতে অনেক পণ্য রপ্তানি করছে। জিসিসির বাজারে বাংলাদেশের মানসম্পন্ন পণ্যের রপ্তানি আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। জিসিসির সঙ্গে বাংলাদেশের একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার কথা বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য রাজনৈতিক ও মানবিক সহায়তার জন্য বাংলাদেশ জিসিসি সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ এই সমস্যার কারণ এবং মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবর্তনে জিসিসির সহযোগিতা চায়।’

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

সমঝোতা সই: ছয় আরব দেশ থেকে জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় সহযোগিতা পাওয়ার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সম্মানজনক পেশা সাংবাদিকতা, শিক্ষকতা ও রাজনীতি: রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ রবিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে পাগলি মা হলেও বাবা হল না কেউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবৈধ যানবাহন বন্ধের দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট সেই সড়কে অবৈধ ইজিবাইক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে মটর সাইকেল চাপায় শিশু নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না সংকট উত্তোরণের এটি পথ: মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সারাবিশ্বে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce