বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৬ / ২০২২
বিশিষ্ট কলামিস্ট ও কবি সালেহ আহমদ খসরু বলেন, সমাজ সংস্কারে মনির উদ্দিন
চৌধুরীর ভুমিকা ছিল অতুলনীয়। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কবি, লেখক,
সংগঠক, ইতিহাসবেত্তা ও মোবাইল পাঠাগারের স্বপ্নদ্রষ্টা। প্রতিষ্ঠা করেছিলেন
সিলেট মোবাইল পাঠাগার যেটি আজও মানুষের কল্যানে নিবেদিত। মোবাইল পাঠাগারের
ঘ্রাণ এখন সিলেটের সাহিত্য সংস্কৃতিকর্মীদের হৃদয়ে। মনির উদ্দিন চৌধুরীর
স্বপ্নই ছিল কবিতা, সাহিত্য এবং সাহিত্য।
তিনি গত ৫ নভেম্বর শনিবার
সন্ধ্যা ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে সিলেট
মোবাইল পাঠাগারের স্বপ্নদ্রষ্টা, সাংবাদিক ও কবি মনির উদ্দিন চৌধুরীর ২১তম
মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের সহসভাপতি শিক্ষাবিদ ছয়ফুল করিম চৌধুরী
হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন মোবাইল
পাঠাগারের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
সিলেট
মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের
পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোবাইল পাঠাগারের সচিব, ছড়াকার
এডভোকেট আব্দুস সাদেক লিপন ।
আলোচনা সভায় লেখাপাঠ ও বক্তব্য রাখেন
ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম
মেনন, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী, ছড়াকার সাজান আহমদ সাজু, ছড়াকার কবির
আশরাফ, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি গাজী আব্দুল
কুদ্দুস শমসাদ, আব্দুর রহমান পারভেজ, কবি জেনারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
মুখ্য
আলোচকের বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, মনির উদ্দিন
চৌধুরী এমন একজন মানুষ ছিলেন যেনি সবাইকে সহজেই সম্মোহন করতে পারতেন।
মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। সুন্দর সমাজ সৃষ্টির লক্ষে তিনি
প্রতিষ্ঠা করেছিলেন সিলেট মোবাইল পাঠাগার এবং সিলেট লেখক পরিষদ। বই মানুষের
দোরগোড়ায় পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমরা তার স্বপ্ন অক্ষরে
অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।