আবীর মো. মুমিত
অক্টোবর / ২০ / ২০২২
আবীর মো. মুমিত: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে,পাশাপাশি সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত দৈনিক পুণ্যভূমিকে জানান সিলেটে ডেঙ্গু রোগী বাড়ছে তাতে কোন সন্দেহ নাই, তিনি বলেন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ডেঙ্গু রোগী ৯ জন,নর্থইষ্ট ও রাগীব রাবেয়া হাসপাতালে ৩ জন। সিলেটে এ পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। ডা.জন্মেজয় বলেন দেখা গেছে এই সব রোগীদের মধ্যে ঢাকা বা অন্য কোথাও থেকে বহন করে নিয়ে এসেছেন।তিনি বলেন কারো জ্বর হলে দেরী না করে এনএস-ওয়ান টেস্ট যা খুবই ব্যয়বহুল কিন্তু সরকার থেকে প্রাপ্ত প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে করা হয়ে থাকে।তাতে ডেঙ্গু রোগী কিনা বুঝা যায়।
ইতিমধ্যে সিলেট মহানগর,বালাগঞ্জ,ওসমানী নগর,কানাইঘাট,বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন,মেরিন একাডেমী এবং শাবিপ্রবিতেও ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়।এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের ২৫,২৬ এবং ২৭ নং ওয়াডের ফেলা রাখা বেশ কিছু টাওয়ারের দোকানে জরিমানা করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মারা গেছেন।
উল্লেখ্য চলতি মৌসুমের শুরুতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার লার্ভা নিধনে কড়াকড়ি থাকলেও বর্তমানে অভিযান নেই বললেই চলে। এ কারণে রোগী বাড়ছে।
গত এক দিনে সারাদেশে আরও ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৪ জনে।চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মারা গেছেন।
সবকিছুর পরে এডিস মশা থেকে রক্ষা পেতে হলে আমাদের সচেতন হতে হবে।এই মশা যাতে বংশবিস্তার না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।