সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী পলাশ

কানাইঘাট প্রতিনিধি

অক্টোবর / ১৮ / ২০২২

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ড  থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী পলাশ
ad-spce

সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মস্তাক আহমদ পলাশ। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইভিএম এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল ৩টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ জিলানী আন্ষ্ঠুানিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী মস্তাক আহমদ পলাশের সাথে প্রতিদ্ব›িদ্বতাকারী নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী (তালা) প্রতীকে ২৪ ভোট, সাংবাদিক এহসানুল হক (হাতি) প্রতীকে ০২ ভোট ও ফখরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ০১ ভোট পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটারের ভোটারলিস্টে অসামঞ্জস্য থাকায় তার ভোট প্রদান করা সম্ভব হয়নি।
১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী মস্তাক আহমদ পলাশ সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত একজন সদস্য। পূর্বে তিনি কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে মস্তাক আহমদ পলাশের সমর্থকরা ইউটিডিসি হলের সামনে আনন্দ মিছিল করেন। এ সময় বিজয়ী মস্তাক আহমদ পলাশ তাৎক্ষনিক বক্তব্যে বলেন, জেলা পরিষদের ১২নং ওয়ার্ডে সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলমতের উর্ধ্বে উঠে আমাকে বিজয়ী করতে যারা পরিশ্রম করেছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমার প্রতিদ্ব›িদ্ব সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি যাতে সবাই একসাথে কাজ করতে পারি।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী পলাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনবল সংকটে ভোগছে সুনামগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার,দেখার কেউ নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ১০ নং ওয়ার্ড গোয়াইনঘাটে সুবাস দাস নির্বাচিত ।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমিউনিটি পুলিশিং ফোরাম ওয়ার্ড নং ১৬ বিট নং ১১ এর কার্যালয় এর উদ্বোধন পুলিশ-জনতা ঐক্য হলে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব হবে: পুলিশ কমিশনার নিশারুল আরিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা পরিষদ নির্বাচনে, বালাগঞ্জে বিজয়ের হাসি হাসলেন নাসির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মমতাজুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মননশীল সংস্কৃতি চর্চায় ক্যালিগ্রাফির প্রভাব অনেক বেশি: আরিফুল হক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ পরিষদ সদস্য (তাহিরপুর) নির্বাচিত হলেন- মজিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce