শহীদ জামালের মেয়ের বিয়েতে জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৭ / ২০২৬

শহীদ জামালের মেয়ের বিয়েতে জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
ad-spce

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি।

এছাড়া ব্লাড ক্যানসারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন– প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে– বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

শহীদ জামালের মেয়ের বিয়েতে জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের জাকাত ফান্ডে প্রায় সাড়ে ১২ লাখ টাকা প্রদান করার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরাইল, বাড়ছে উদ্বেগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা : শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে ফেরার অনুমতি আছে কি না, প্রশ্ন তসলিমা নাসরিনের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্রাম্পের ইরানে হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাগড়াছড়িতে বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫টির বেশি দোকান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবারও আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce