শেখ হাসিনার সরকার দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করে : শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি

জানুয়ারী / ১০ / ২০২৩

শেখ হাসিনার সরকার দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করে : শফিক চৌধুরী
ad-spce

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শীতার্থ মানুষের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ শফিক চৌধুরীর নিজ বাড়িতে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে মানুষের চাহিদা বেশি পূরণ হয় বলেই মানুষ বার বার নৌকার বিজয় নিশ্চিত করে চলছেন। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে চলছে দ্রুত গতিতে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু।
এসময় অনুষ্ঠানে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সামছুল ইসলাম সমুজ, আনা মিয়া, লাল মিয়া, ঝুনুর মিয়া, সুন্দর আলী, শাহ আলম, ছালিক মিয়া, শাহনুর মিয়া, যুবলীগ নেতা মাওলানা জাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শেখ হাসিনার সরকার দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করে : শফিক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডেঙ্গু’তে আক্রান্ত হয়ে আরও ২৭ হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে উন্নয়নের ছোঁয়া লাগেনি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাগলা মসজিদে দানের টাকার পাহাড়, রেকর্ড ২০ বস্তায় চার কোটি ১৮ লাখ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাধবপুরে সড়ক দুর্ঘটনা একই পরিবারের চারজনসহ নিহত ৫

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce