সবুজের সমারোহে সোনালি স্বপ বুনছেন কৃষক

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

অক্টোবর / ১৭ / ২০২২

সবুজের সমারোহে সোনালি স্বপ বুনছেন কৃষক
ad-spce

মৌলভীবাজারের মাঠে এখন সবুজ পাতার ফাঁকে কৃষকের সোনালি স্বপ্ন বাতাসে দুলছে। চলতি বছর বর্ষার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। আগাম বৃষ্টি পেয়ে আমন চাষে মাঠে নেমে পড়েছিলেন কৃষকেরা। তাই এবার একটু আগাম ধান ঘরে উঠবে কৃষকের।
সোনালি ধানে ধানে ভরে উঠছে মাঠ। সেই সঙ্গে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। জেলার বিভিন্ন উপজেলার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারিদিকে সোনালি ফসলের সমারোহ। চলতি কার্তিক মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে কৃষকরা সোনার ধান কাটা শুরু করবেন। অগ্রহায়ণ মাস এলেই পুরোদমে আমন কাটা-মাড়াই শুরু করেন কৃষকেরা।
এর আগে আমনের মাঝামাঝি সময়ে নানান রোগবালাই ও ইঁদুরের অত্যাচার এবং শেষ দিকে এসে নিম্নচাপের প্রাকৃতিক দুর্যোগের আমনক্ষেতের সামান্য ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর ও কৃষকদের চেষ্টায় সব ক্ষতি কাটিয়ে উঠেছেন কৃষকেরা। এখন ফলন ভালো হবে এমন স্বপ্ন নিয়ে নতুন করে আশাই বুক বেঁধেছেন চাষিরা।
এ দিকে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ‘এ বছরে উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। বর্তমানে কৃষকরা ধান গাছের পরিচর্যা করে সময় পার করছেন।’
কমলগঞ্জ পৌর এলাকার কৃষক মসকন মিয়া বলেন, ‘প্রতিবছরই আমন ধানের চাষ করি। এবছর প্রায় ৭২ শতাংশ জমিতে ধান চাষ করেছি। ধানের গাছ দিনদিন বড় হচ্ছে। এখন গাছের পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করে সময় পার করছি।’
এ গ্রামের কৃষক তাহের মিয়া বলেন, ‘এবছর ১৬০ শতাংশ জমিতে আমনের আবাদ করেছি। সারাদিন ক্ষেতের ধান গাছের পরিচর্যা করছি। এ পর্যন্ত ২৫ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, ভালো ফলন হলে বেশ লাভবান হওয়া যাবে। এদিকে আবার দেখা যায়, ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ছাদেক মিয়া, খোকনসহ উপজেলার অন্য কৃষকরা।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ জানান, ‘এবছর ক্ষেতে ধানের অবস্থা ভালো রয়েছে। আবহাওয়া ভালো থাকলে কৃষকরা কাঙ্খিত ফলন পাবেন।’

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

সবুজের সমারোহে সোনালি স্বপ বুনছেন কৃষক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকারের প্রতি অঙ্গীকার ছিল অবিচল: এড. শামসুল ইসলাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগে বিদ্যুৎ সংকট জরুরী ভিত্তিতে নিরসনের দাবী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির অটোমেশন কর্মশালা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আ.লীগ-বিএনপির শীর্ষ পদে আপন দুই ভাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্ষুধার রাজ্যে বিশ্ব, ভারতের পরিস্থিতি উদ্বেগজনক, বাংলাদেশ ৮৪ পাকিস্তান ৯৯

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারও মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারও মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারও মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লালাখাল ইয়াং স্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২২'র উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce