সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জয়া

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৬ / ২০২৬

সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জয়া
ad-spce

ই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই বড় পর্দায় নতুন কোনো চমক। তবে রূপালি পর্দার চাকচিক্য আর ব্যস্ত শিডিউলের বাইরে তার যে আরও একটি জগত আছে, তা আবারও প্রমাণ করলেন তিনি। সম্প্রতি নিজের হাতে গড়া বাগানে সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার বাগানে বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছেন। কোনো আড়ম্বর নেই, মাথায় একটি হ্যাট আর সাধারণ পোশাকে একবারে সাধারণ রূপে ধরা দিয়েছেন তিনি। কখনও লতানো গাছ থেকে শসা তুলছেন, আবার কখনও কলার থোড়া হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নিজের শ্রমের ফল যখন চোখের সামনে বড় হয়ে ওঠে, সেই তৃপ্তি জয়ার হাসিতেই স্পষ্ট ছিল।

ভিডিওতে দেখা যায়, তার বাগানে কেবল সৌন্দর্যবর্ধক গাছই নয়, বরং হরেক রকম সবজির সমাহার ঘটেছে। করলা ও লাল শাকের ফলন দেখে জয়া বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। জানা গেছে, অভিনয়ের ব্যস্ততা থেকে সামান্য অবসর পেলেই তিনি ছুটে যান তার ছাদ কিংবা বারান্দার এই সবুজ অরণ্যে।

জয়া আহসান কেবল শখের বশে গাছ লাগান না, বরং নিয়মিত সেগুলোর পরিচর্যাও করেন। মাটি তৈরি থেকে শুরু করে নতুন চারা রোপণ সবই তিনি তদারকি করেন। নাগরিক জীবনে যখন মানুষ যান্ত্রিক হয়ে পড়ছে, তখন জয়ার এই বাগানপ্রেম ভক্তদের মাঝে সবুজায়নের প্রতি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। অনেকেই তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মালয়েশিয়ায় শাকিব, শুরু হলো ‘রকস্টার’-এর শুটিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খারগ দ্বীপ' দখলের ছক : মধ্যপ্রাচ্যে ক্ষিপ্রগতির প্যারাসুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের হুমকিতেও দমে নেই তেহরান, লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে একদিনে প্রাণ গেল তিনজনের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce