বিজ্ঞপ্তি
অক্টোবর / ৩০ / ২০২২
২০০৬ সালের ২৮ অক্টোবর সাম্প্রদায়িক জামাত-বিএনপির হাতে নিহত যুব মৈত্রী
নেতা শহীদ রাসেল আহম্মেদ খান এর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব
মৈত্রী সিলেট জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতাকল শুক্রবার (২৮
অক্টোবর) বিকাল ৩টায় নগরীর বালুচরস্থু নতুন বাজার এলাকায় এক আলোচনা সভার
আয়োজন করা হয়।
বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি
আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেলের
পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সিলেট
জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকন্দর আলী। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সিলেট জেলা কমিটির
সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দিনুবন্ধু পাল, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির
সিলেট জেলা কমিটির সদস্য সারথী উরাং, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয়
কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড মাসুদ রানা চৌধুরী।
অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির
দপ্তর সম্পাদক অরুণ মাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমদ, সদস্য
হেলাল আহমদ, শৈলেন দাস, ছাত্র নেতা রিপন উরাং, শিমা উরাং, রুহেনা আক্তার,
উষা রানী কর প্রমুখ।