গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর / ২৩ / ২০২২
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। দিবসটি উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালিত হচ্ছে।
২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। তারপর থেকেই জাতীয়ভাবে এ দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হচ্ছে।
"আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" এবারের প্রতিপাদ্য, এই শ্লোগানকে সামনে রেখে ৬ষ্ট বারের মত জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই( নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখা'র বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখা'র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও র্যালিতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিল এম ফজলুল আলম, গোলাপগঞ্জ থানা গণদাবি পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সিলেট জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান মল্লিক, গণদাবি নেতা এনামুল ইসলাম, নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ কামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক সুমন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ সুলতান আহমদ, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, আইনি বিষয়ক সম্পাদক মোঃ শামিম আহমদ,মহিলা বিষয়ক সম্পাদিকা শেফা বেগম,যুব বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন,নির্বাহী সদস্য মোঃ অলিউর রহমান, মোঃ শিমুল আহমদ,মোঃ রিজু আহমদ ও কামরুল ইসলাম,এনামুল ইসলাম,মাসুদ ইকবাল আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।