নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মমতাজুল হক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর / ১৮ / ২০২২

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান হলেন মমতাজুল হক
ad-spce

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী সাবেক জেলা প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৩৫ ভোট পেয়ে  বেসরকারী ভাবে চেয়ারম‍্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীরযোদ্ধা জয়নাল আবেদীন মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৮ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন ডিমলা উপজেলায় ফেরদৌস পারভেজ, জলঢাকা উপজেলায় মোশারফ হোসেন, সৈয়দপুরে উপজেলায় মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জ উপজেলায় ফাতেমা বেগম, ডোমার উপজেলায় মঞ্জুর আহম্মেদ ডন ও নীলফামারী সদর উপজেলায় সাইদুর রহমান এ্যাপোলো নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে নীলফামারী সদর- কিশোরগঞ্জ- সৈয়দপুরে আসনে ইসরাত জাহান পল্লবী ও ডোমার- ডিমলা- জলঢাকায় - মেহেরুন আক্তার পলিন  বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি  কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।
নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের মোট ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৩ এবং নারী ২০৫ জন।
অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬ টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত মহিলা ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মমতাজুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মননশীল সংস্কৃতি চর্চায় ক্যালিগ্রাফির প্রভাব অনেক বেশি: আরিফুল হক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ পরিষদ সদস্য (তাহিরপুর) নির্বাচিত হলেন- মজিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাথর কোয়ারি না খুললে আগমী ৩১ অক্টোবর থেকে পণ্য পরিবহণ বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আ,লীগের বিদ্রোহী মুকুটের মুকুট মাথা থেকে নামাতে পারল না আ,লীগের প্রার্থী রুমেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে খালের উপর অবৈধ বাঁধ নির্মাণ : নষ্ট হচ্ছে কৃষকের ক্ষেত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে দুই পদে ছাত্রলীগের পদ প্রার্থী ৮৪ জন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce