মুক্তিযুদ্ধের সংগঠক মাহতাবুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী সোমবার

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৪ / ২০২২

মুক্তিযুদ্ধের সংগঠক মাহতাবুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী সোমবার
ad-spce

১৪ নভেম্বর সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহতাবুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী।
মরহুম মাহতাবুর রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়াশুনা শেষ করে তিনি ১৯৪৩ সালে যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। কিন্তু কিছুদিন পর চাকুরী ছেড়ে চলে আসেন এবং পরবর্তী সময়ে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর আত্মনিয়োগ করেন সমাজসেবায়। অবদান রাখেন এলাকার সার্বিক উন্নয়নে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মাহতাবুর রহমান জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি আমৃত্যু সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও দিরাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। মরহুমের বড় ছেলে ইকবাল হোসাইন সিলেটের এমসি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।
একটা কথা প্রচলিত আছে যে, মাহতাব মিয়া যে সালিশ বৈঠকে উপস্থিত থাকতেন সেখানে সমস্যা যত বড় কিংবা কঠিন থাকুক না কেনো এর সুষ্ঠু সমাধান হতো-ই। উদার নীতির প্রশ্নে আপোসহীন, ন্যায়পরায়ণ সকল প্রকার সালিশ বৈঠকের মধ্যমণি ও সার্থক পিতা মো. মাহতাবুর রহমান ১৯৯৪ সালের ১৪ নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ভাটি বাংলার মানুষ এই প্রজ্ঞাবান রাজনীতিবিদ, সমাজ দরদী ও মানব প্রেমিককে ভুলে যায়নি। তাঁকে এখনো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। মরহুম মো. মাহতাবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মুক্তিযুদ্ধের সংগঠক মাহতাবুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী সোমবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরের সাবেক চেয়ারম্যান মজলুল হক জেলে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জনসভা ১৫ নভেম্বর মঙ্গলবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ'কে এর উদ্দ্যোগে বন্যা পরবর্তী ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি বুলবুলকে পেটারসন সিটির কাউন্সিলম্যান এট লার্জের সম্মাননা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিশুদের জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে: উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মেট্রোপলিটন পুলিশে অক্টোবরের শ্রেষ্ঠ ড্রাইভার হলেন ছিদ্দিকুর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর আহসানিয়া মিশন খাদ্য সামগ্রি বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে শিক্ষানগরী সৈয়দপুরের ভালোবাসা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce