বিজ্ঞপ্তি
অক্টোবর / ২৩ / ২০২২
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও মেঘালয়া মাইন ওনার্স এন্ড এক্সপোর্টারস্্
এসোসিয়েশনের যৌথ সভা গত (১৮ অক্টোবর) গ্র্যান্ড সিলেট হোটেলের হলরুমে
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উভয় দেশের ব্যবসায়ীদের স্বার্থে আমদানী-রপ্তানীর
সকল প্রতিবন্ধকতা দূর করে জরুরী ভিত্তিতে কয়লা ও পাথর আমদানী-রপ্তানী চালু
করার ব্যাপারে সমিতির নেতৃবৃন্দ একমত পোষন করেন। মেঘালয়া মাইন ওনার্স এন্ড
এক্সপোর্টারস্্ এসোসিয়েশন আগামী ১৫ নভেম্বর হতে কয়লা আমদানী শুরু করার
আশ^াস প্রদান করেন।
সভায় মেঘালয়া মাইন ওনার্স এন্ড এক্সপোর্টারস্্
এসোসিয়েশন সভাপতি জে সি ডিইংগান, পিউস মারউইন (এমএলএ) এস.এফ নংবাই, জে.পি
হাশা সহ এক্সপোর্টারস্্ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দি সিলেট চেম্বার অব
কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি এ টি. এম শোয়েব, সিলেট কয়লা
আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আতিক
হোসেন, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুগোপাল সরকার, অর্থ সম্পাদক শ্রী জয়দেব
চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মো. কামাল উদ্দিন,
মো. আব্দুল আহাদ, মোঃ মনিরুল হক ও গ্রুপের সদস্য প্রদীপ কুমার রায়, গৌতম
বনিক, ইউনুছ আলী, শাহীন আহমদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।