কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ১৯ / ২০২২

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ad-spce

সিলেটের কোম্পানীগঞ্জে দু্ইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত যুবকের নাম মুহিবুর রহমান রুবেল (৩১)। তিনি উপজেলার পুরান বালুচর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। রোববার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, রোববার বিকাল ৪টায় মুহিবুর রহমান রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুজন যাত্রীসহ টুকেরবাজার থেকে দয়ারবাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৬ জন আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে রুবেলসহ আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিবুর রহমান রুবেল।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমার রেললাইনে কাটা পড়ে নারীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগরে চালু হচ্ছে ৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়তে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামীকাল বিজিবি দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপ শিরোপা মেসির পাপ্য ছিল বললেন পেলে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের মানুষ যাতে আর বিচারহীনতার সংস্কৃতির শিকার না হয় সেজন্য সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা অর্জন করলো আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce