কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপি, পুলিশ বলেছে মিরপুর বাঙলা কলেজ

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ০৯ / ২০২২

কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপি, পুলিশ বলেছে মিরপুর বাঙলা কলেজ
ad-spce

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপি। অপর দিকে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য দলটিকে প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। দুই ঘণ্টার বেশি সময় পরে রাত সাড়ে ৯টার দিকে সেখান থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের কাছে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া আরামবাগ ও সেন্ট্রাল রোডসহ কয়েকটি জায়গার প্রস্তাবও দেওয়া হয়েছিল। অপরদিকে ডিএমপি কমিশনার মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন। এখন দুটি মাঠই তাঁরা পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিস্থিতি সম্পর্কে জানাবেন। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, কোথায় সমাবেশ হবে।’
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপি, পুলিশ বলেছে মিরপুর বাঙলা কলেজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে নিরাপত্তা জোরদার, নজরদারিতে বিএনপির নেতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বটেশ্বরে বাসে মিলল বক্সভর্তি শটগানের গুলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘জরুরি বার্তা’ নিয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নয়াপল্টন অবরুদ্ধ করে রেখেছে পুলিশ, ঢুকতে দেয়া হয়নি ফখরুলকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পুষ্টি ক্ষেত্রে সিলেটের পরিস্থিতি দেশের অন্যান্য জেলার চেয়ে খারাপ : জেলা প্রশাসক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাদিমপাড়ায় হাসপাতাল আছে, কার্যক্রম নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতকে স্তব্ধ করে সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce