খুলনায় অঘটন ঘটলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ২১ / ২০২২

খুলনায় অঘটন ঘটলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল
ad-spce
বিএনপি মসহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাদের খুলনার বিভাগীয় সমাবেশে কোনো অঘটন ঘটলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।’
শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামীকাল (শনিবার) খুলনায় অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে ফখরুলের অভিযোগ বলেন, এই সমাবেশকে কেন্দ্রে করে সরকার ‍খুলনায় ইতোমধ্যে একটা ‘সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে’। তারা পথে পথে নেতাকর্মীদেরকে ‘গ্রেফতার’ করছে।
বিএনপি মহাসচিব তাদের খুলনার সমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, তার সব দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। এটা প্রমাণিত হবে যে, এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আমাদেরকে সভা-সমাবেশ করতে দিতে চায় না।’
এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে গিয়েছেন। তিনি যে বাসায় অবস্থান করছেন গতকাল রাতে সেখানে পুলিশ রেইড দিয়েছে এবং সেখান থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে। খবর নিয়েছি যে- এখন নির্দেশ দিয়েছে যে, পথে পথে যাকে যেখানে পাওয়া যাবে, তাকে সেখানে গ্রেফতার করার জন্য।’
তিনি আরও বলেন, ‘সরকার চায় না যে, মানুষ একটা গণতান্ত্রিক উপায়ে তাদের যে কথা, তাদের যে বক্তব্য, তাদের যে প্রতিবাদ সেটা প্রকাশ করুক। তারা একটা সংঘাতের দিকে চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে এই রাস্তা থেকে ফিরে এসে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি।’
ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

খুলনায় অঘটন ঘটলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টিলা কেটে মাটি পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করলো রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের সেই রাজ্জাক আফগানিস্তানে নয়, পার্বত্য এলাকায় সশস্ত্র প্রশিক্ষণে!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সড়ক নিরাপত্তা টেকসই করতে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে : রাষ্ট্রপতি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শান্তিগঞ্জ জামলাবাদ মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল রোববার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চৌকিদেখীতে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বড় ভাইদের অত্যাচারে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িছাড়া গোয়াইনঘাটের প্রবাসী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার গন অনশন কর্মসূচী সফলে প্রস্তুতি সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের নতুন কুঁড়ি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce