কবি আবদুল হান্নানের কবিতা আমাদের প্রেরণা দেয়: দেওয়ান হাসিব রাজা চৌধুরী

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০৫ / ২০২২

কবি আবদুল হান্নানের কবিতা আমাদের প্রেরণা দেয়: দেওয়ান হাসিব রাজা চৌধুরী
ad-spce

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী বলেন, কবি মুহম্মদ আবদুল হান্নানের কবিতা আমাদের প্রেরণা যোগায় এবং তার কবিতায় সমাজের বাস্তব চিত্র ফোটে ওঠে। আমার সাথে তার ভালো হৃদ্যতা ছিল। সবসময় আমাকে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে নিয়ে যেতেন। তিনি তরুণদের সাথে নিয়ে কাজ করতেন, তাদের উৎসাহ দিতেন। কবি আবদুল হান্নানের সাহিত্য আমাদেরকে পড়তে হবে। কোনো মানুষকে স্বরণ করার মাধ্যম হলো তার সৃষ্টিকে জানা। তিনি শুধু কবিই ছিলেন না, তিনি একাধারে গীতিকার, গল্পকার ও ভালো একজন সংগঠকও ছিলেন।
তিনি গত ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে পাঠাগারের উদ্যোগতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান কবি মুহম্মদ আবদুল হান্নান কে নিবেদিত সিলেট মোবাইল পাঠাগারের ৮০২ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি ও সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের কার্যকরি পরিষদের সদস্য ও হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, শিক্ষক ও কবি রেজাউল হক।
সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি ফতুল করিম হাসান।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, গীতিকার বাহা উদ্দিন বাহার, ছড়াকার কবির আশরাফ, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন, সম্রাট জাহাঙ্গীর আলম, কবি পারভেজ হোসেন তালুকদার, ডি.এম.এ. নাঈফ রাজা চৌধুরী, খালেদ আহমদ প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

কবি আবদুল হান্নানের কবিতা আমাদের প্রেরণা দেয়: দেওয়ান হাসিব রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিল্প সাহিত্য ও শিল্প সংস্কৃতি চর্চায় আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে: ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসত্য প্রচার করে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: পরিকল্পনা মন্ত্রী 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শীতের শুরুতে বাজারে এসেছে গোলাপগঞ্জের 'গোয়ালগাদ্দা উরি'

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে রাজাকারের প্রতিকী ফাঁসির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ মনির জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আমাদের মূল্য কথা একটাই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে: সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে ধসে পড়েছে সাবেক দুই এমপির নাম ফলক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিরাজের ব্যাটে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce