জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

জুড়ী প্রতিনিধি

নভেম্বর / ০৯ / ২০২২

জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
ad-spce
সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়  বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন উপলক্ষে সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালী শেষে উদ্বোধনী সভায় একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও  উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, প্রথম আলো প্রতিনিধি কল্যান প্রসূন চম্পু প্রমুখ।ফ
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২৪টি স্টল আছে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়েছে।
এ ছাড়া মেলায় রয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসুস্থ সাংবাদিক আফতাব উদ্দিনের শয্যাপাশে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামীকাল শহীদ নূর হোসেন দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাজীদের জন্য মক্কায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আন্দোলনকে ভিন্নখাতে নিতেই আওয়ামী লীগের নেতারা আগুন সস্ত্রাসের কথা বলছেন: ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খেলাধুলায় সাফল্য অর্জনে আরো প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গা ঢাকা দিয়েছেন সেই শিক্ষক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাংগুয়ার হাওরে নিষিদ্ধ জালে আগুন,কুচক্রী মহলের অপতৎপরতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce