ডেঙ্গু ছড়িয়েছে ৫০ জেলায়: স্বাস্থ্যমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ০৩ / ২০২২

ডেঙ্গু ছড়িয়েছে ৫০ জেলায়: স্বাস্থ্যমন্ত্রী
ad-spce

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকাসহ ৫০ জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে। তবে হাসপাতালে শয্যার অভাব হবে না, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এজন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জোরালোভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।
বিএসএমএমইউ'তে আয়োজিত অনুষ্ঠানে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি সংক্রান্ত তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার সংক্রান্ত নানা তথ্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের দেশে ক্যানসারে ১ লাখের বেশি মানুষ মারা যায়। বছরে দেড় লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়। ১৫ থেকে ১৮ লাখ ক্যানসার রোগী বাংলাদেশে রয়েছে। গত তিন বছরে করোনায় যে পরিমাণ মৃত্যু হয়নি, এক বছরে ক্যানসারে তার থেকে তিনগুণ বেশি মৃত্যুবরণ করেছে।
প্রায় ১৩ হাজার নারী প্রতিবছর স্তন ক্যানসারে আক্রান্ত হন উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্যে প্রায় ৭ হাজার মৃত্যুবরণ করেন। জরায়ু মুখ ক্যানসারে ৮ হাজার নারী আক্রান্ত হন, এর মধ্যে ৫ হাজার মারা যান। এছাড়া অসংখ্য নারী শনাক্তের বাইরে থেকে যান।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

ডেঙ্গু ছড়িয়েছে ৫০ জেলায়: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ জেল হত্যা দিবস, বাঙ্গালী জাতীর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে জয়ী হলেন ভিপি শামীম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুর উপজেলা পরিষদে আ.লীগের আকমল বিজয়ী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথের প্রথম উপজেলা চেয়ারম্যান প্রথম মেয়র হয়ে ইতিহাস গড়লেন!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি একদিন প্রাতিষ্ঠানিক রুপ ধারণ করবে: আরিফুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবি প্রেসক্লাবের সাথে দিক থিয়েটারের মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার কৃষকদের সব ধরণের সুবিধা দিচ্ছে: মোশাররফ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ: ভোটকেন্দ্রে মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, লাটিচার্জে আহত ৪, আটক ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce