বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৬ / ২০২২
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের উদ্যোগে গত ৪ নভেম্বর শুক্রবার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
সিলেট
মহানগরীর বায়তুলমাল ও ক্যাম্পাস সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক
আলমগীর হোসাইন।
মহানগর প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক ফেদাউর রহমান
আল-আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট ও ময়মনসিংহ সহকারী জোন পরিচালক সাইফুল ইসলাম
জলিল, সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সেক্রেটারি মোস্তফা আহমদ
সোহান, খেলাফত মজলিস বাহরাইন শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান, মহানগর
অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক
সাজিদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ সভাপতি
মুহাম্মদ শামীম, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি জুয়েল আহমদ, মাদ্রাসা
বিভাগ শাখার সভাপতি মাহবুবুর রহমান, শায়খুল হাদীস রহঃ জোন সভাপতি আব্দুর
রাহিম,স্কুল বিভাগ সভাপতি মাহমুদুল হাসান তৌসিফ, ২৬নং ওয়ার্ড সভাপতি
মির্জা ওমর ফারুক,জালালাবাদ থানা সভাপতি ইমদাদুল হক ইয়াহিয়া সহ প্রমূখ।
শিক্ষা
সফরের কর্মসূচির মধ্যে ছিল- কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, দারসুল কুরআন,
কুইক কুইজ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি।
দিনব্যাপী শিক্ষা সফরের দর্শনীয় স্থানগুলো ছিল- টাঙ্গুয়ার হাওর , নীলাদ্রি, সুনামগঞ্জ ।