সিলেটের বিশ্বনাথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ এইচএসসি
পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পরীক্ষার্থী দেওকলস ইউনিয়নের কোনারাই
গ্রামের পিয়ার আলীর ছেলে মোঃ ফাহিম আহমদ (১৯)। সে বিশ্বনাথ সরকারি কলেজের
ছাত্র ছিলো। আহত হয়েছে আরও ৪ জন। সকলেই এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
আহতরা হলেন,একই গ্রামের বাসিন্দা জমির আলীর ছেলে নুরুল আমিন (১৯) রশুর
ছেলে রনি( ১৯) ও বাবর আলীর ছেলে পাবেল (১৯)
স্হানীয়
সুত্র জানায়,২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রাম
থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে তারা এইচএসসি পরীক্ষা দিতে বিশ্বনাথ
পৌর শহরে কেন্দ্রে যাচ্ছিল,পৌর শহরে পশ্চিম চান্দ্রশির কাপন গেট এর
পার্শ্ববর্তী মনিং স্টার একাডেমির সামনে সিলেট থেকে ছুটে আসা জগন্নাথপুর
মুখি বাস ধাক্কা দিলে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সাথে সাথে
স্হানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসারত অবস্থায় মারা যায় ফাহিম।
পুলিশ জানায়,খবর পেয়ে ঘটনা স্হল পরিদর্শন করে গাড়ি দুটি থানায় আটকে রাখা হয়েছে। ঘটনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।