বিশ্বনাথে বয়স্ক ভাতা নিয়ে চরম হয়রানি

বিশ্বনাথ প্রতিনিধি

জানুয়ারী / ১৬ / ২০২৩

বিশ্বনাথে বয়স্ক ভাতা নিয়ে চরম হয়রানি
ad-spce

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বয়স্ক ভাতাপ্রাপ্তরা চরম হয়রানি স্বীকার হচ্ছেন। ভাতার জন্য স্হানীয় সমাজসেবা কার্যালয় ও জনপ্রতিনিধিদের কাছে ঘুরতে ঘুরতে জুতো ছিঁড়ে কিন্তু তাদের কারো কপালে জুটছে না ভাতা। অনেক অসহায় সম্বলহীন নারী পুরুষ তিন চার হাজার টাকা খরচ করে বই পেলে ও সমাজসেবা অফিস তাদের নয় বলে অস্বীকার করছে। ৭৩ বছর বয়সী হালিমা বেগম নামের এক ভাতাভোগী জানান,ধার করে চার হাজার টাকা এনে ৩ বছর ঘুরতে ঘুরতে একটি বই পেলে ও ভাতা পাননি।
সমাজসেবা অফিস সুত্র  জানা গেছে,গত দুই বছর ধরে নতুন বয়স্ক ভাতা বন্ধ রয়েছে। সকল ইউনিয়নে ২০২৩ সালে নতুন ভাতা সংক্রান্ত তালিকা তৈরি করে যাচাই বাঁচাই পূর্বক পাঠানোর জন্য বলা হয়েছে।
এই তালিকা ২০২৩ সালে চুড়ান্ত করে তাদের ভাতা দেওয়া হবে।
কিন্তু কয়েকটি ইউনিয়নে শতাধিক মানুষের কাছে ভাতার বই দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব বই নিয়ে অফিসে গেলে তারা ভূয়া বলে ফিরিয়ে দেন। বইগুলোতে সমাজসেবা অফিসের শিলমোহর ও নাম্বার রয়েছে। এই বইগুলো জনপ্রতিনিধিরা বিতরণ করেন। এসব বইয়ে আবার তারিখ ও কর্মকর্তার সাক্ষর নেই। এনিয়ে তৈরি হয়েছে তোলপাড়।
এনিয়ে জানতে চাইলে সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,নতুন বছরে চুড়ান্ত তালিকা অনুযায়ী ভাতা দেওয়ার জন্য কাজ চলছে। উপরোক্ত অভিযোগের ব্যাপারে তিনি বলেন,কে বা কারা এটা করেছে তা আমরা খতিয়ে দেখছি।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিশ্বনাথে বয়স্ক ভাতা নিয়ে চরম হয়রানি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসি বদলি হওয়ায় মিষ্টি বিতরণ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডেঙ্গু রোগে আক্রান্ত ১৩ জন হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির সরকার পতনের আন্দোলন ভুয়া : কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুজনই পাইলট, স্বামীর ১৬ বছর পর প্লেন দুর্ঘটনায় প্রাণ গেলো স্ত্রীরও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘অপ্রতিরোধ্য’ সিলেট স্ট্রাইকার্সের টানা পঞ্চম জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কবে শেষ হবে বাল্লা স্থলবন্দরের কাজ?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেএসসি-জেডিসি পরীক্ষা বন্ধ হচ্ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মডেল মসজিদ মানুষকে ধর্মের নামে বিভ্রান্তি দূর করতে সহায়তা করবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিসিক'র উদাসীনতার কারণে হতে পারে এলাকায় এডিস মশার কারখানা, জনগণের দুর্ভোগ চরমে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce